বছরে ২৫০টি ডিম পাড়ে যে মুরগী

বর্তমানে মুরগী পালন করে ডিম, পালক উৎপাদন করে ভালো আয় করতে পারছেন। অল্প পুঁজিতে উন্নত জাতের মুরগী পালনে অধিক লাভবান হওয়া সম্ভব। মুরগী পালন একটি লাভজনক ব্যবসা। গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে মুরগী পালন।

মুরগীর উন্নত জাতের মধ্যে প্লাইমাউথ রক মুরগী একটি লাভজনক জাত। এটি আমেরিকান জাতের মুরগী। আমেরিকান জাতের হলেও ভারতে এর প্রচুর পরিমাণে পালন করা হয়। ব্যবসার উদ্দেশ্যে এই জাতটি পালন করলে বেশ লাভবান হওয়া যায়।

এই মুরগী বছরে ২৫০টির পর্যন্ত ডিম দিয়ে থাকে। এ জাতের মুরগির ঠোঁট ও কান লাল,এবং ঠোঁট হলুদ রঙের হয়। প্রতিটি মুরগীর গড় ওজন ৩ কজি পর্যন্ত হয়। আর একেকটি ডিম ৬০ গ্রাম ওজনের হয়।

প্লাইমাউথ রক চিকেন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে দেখা যায়। সেখানে এই মুরগীকে রক ব্যারেড রক নামেও পরিচিত। এই মুরগির মাংস খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী। এই মুরগীর মাংসের বাজার দর অনেক বেশি। তাই এই জাতের মুরগীর পালনকারী খুব কম সময়েই ভালো আয় করতে পারেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।