ত্রিধা

বিয়ের ঘোষণা দিলেন সেই ত্রিধা

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি তেলেগু ভাষার বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০২১ সালে গুঞ্জন উঠেছিল, টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ খবরে মুখরিত ছিল টলিপাড়া। যদিও পরবর্তীতে নিখিলের সঙ্গে তার সম্পর্কের কথা নাকচ করে দেন ত্রিধা। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়ার ঘোষণা দিলেন ত্রিধা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ত্রিধা চৌধুরী বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিরই একজনকে খুঁজে পেয়েছি। কিন্তু আমরা দুজনেই বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রাখতে চাই। আমার সম্পর্কের বিষয়ে বেশি কিছু প্রকাশ করতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, আমরা দারুণ সময় কাটাচ্ছি। আগামী বছর গুরুদুয়ারাতে গিয়ে আমরা বিয়ে করার পরিকল্পনা করেছি।’

তবে কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ত্রিধা তা জানাননি। এমনকি, বিয়ের দিন-তারিখও প্রকাশ করেননি এই অভিনেত্রী।

নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ত্রিধা। কিন্তু করোনা সংকট ও দূরত্ব তাদের সম্পর্কে খলনায়ক হয়ে দাঁড়ায়।

২০১৩ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ত্রিধা। তারপর টলিউডের ‘খাদ’, ‘ক্ষত’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। অভিনয় করেন তেলেগু ভাষার ‘সূর্য ভার্সেস সূর্য’, ‘সেভেন’সব বেশ কটি সিনেমায়। তবে হিন্দি ভাষার ‘আশ্রম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।