অনন্যা পাণ্ডে

অনন্যার বাড়ি সাজালেন গৌরী

বলিউডের উঠতি নায়িকা অনন্যা পাণ্ডে। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই স্টারকিড।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী কিছুদিন আগেই মুম্বাইতে নিজের নতুন কেনা ফ্ল্যাটের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। আর এবার অনন্যার সেই বাড়ি সাজিয়ে দিলেন শাহরুখপত্নী গৌরি খান।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামে শুক্রবার অনন্যা নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমের একাধিক পোস্ট করেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনন্যার বসার ঘরটি ধূসর ও অফ হোয়াইট রঙের থিমের। নজর কাড়ছে দেওয়ালের ডিজাইন। তার ঠিক সামনে রাখা সোফায় বসে রয়েছেন অনন্যা ও গৌরি। শাহরুখপত্নীকে একটা হলুদ রঙের ব্লেজারে আর অনন্যাকে ল্যাভেন্ডার রঙের ব্লেজারে দেখা গেছে।

অনন্যা গৌরীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশানে লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ি…আমার স্বপ্নের বাড়ি…ধন্যবাদ গৌরি খান…আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল.. তুমিই সেরা, তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, শাহরুখ-গৌরির কন্যা সুহানা খানের কাছের বন্ধু অনন্যা। গৌরি খান মুম্বাইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার।

অনন্যা পাণ্ডের পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘উহু। ভীষণ গর্বিত মুহূর্ত।’ অনন্যা ও গৌরীকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দুজনেই দেখতে সুন্দর।’ আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দর দেখাচ্ছে। আপনার বাড়ি অন্যান্য অংশ দেখার অপেক্ষায় রইলাম।’

অনন্যা পাণ্ডেকে সম্প্রতি ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় দেখা গেছে। এ অভিনেত্রীর পরিবর্তী সিনেমা ‘খো গ্যায়ে হাম কাহা’।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।