অপূর্ব

আসছে ‘ডার্ক জাস্টিস’, নতুন রূপে অপূর্ব

শাকিব খানকে নিয়ে তরুণ নির্মাতা তপু খান নির্মাণ করেন ‘লিডার : আমিই বাংলাদেশ’। এই নির্মাতা এবার নির্মাণ করছেন ‘ডার্ক জাস্টিস’ শিরোনামে অনলাইন কন্টেন্ট। নির্মাতা একে ‘ইউটিউব ফিল্ম’ বলছেন।

‘ডার্ক জাস্টিস’-এর কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। এর গল্প ভাবনা আকবর হায়দার মুন্নার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালকের সঙ্গে দেলোয়ার হোসেন দিল। ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এই ফিল্ম।

অপূর্ব ছাড়াও এই প্রজেক্টে সায়লা সাবি, রাসেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী সুজন, অনিন্দিতা মিমিসহ অনেককে দেখা যাবে। আর এই কাজ দিয়েই দীর্ঘ আট বছর পর একসঙ্গে কাজ করলেন ইরফান সাজ্জাদ আর অপূর্ব।

এ প্রসঙ্গে তপু খানের ভাষ্য, ‘অনেকদিন পর বড় আয়োজনে অনেক তারকাকে এক করে কাজ করেছি। অপূর্ব ভাইকে দর্শক নতুন রূপে দেখবে আমার এই কাজে। প্রযোজক আকবর হায়দার মুন্না বড় বাজেটে করেন সব সময়। এবারের কাজটি আরও বড়। দর্শক কাজটি দেখলে উপলদ্ধি করতে পারবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।