যমজ বোন

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত যমজ বোন

এবার একসঙ্গেই এইচএসসিও পাস করলেন যমজ বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা। মেধা ও পরিশ্রমে তারা অর্জন করেছেন জিপিএ-৫। এখন উচ্চশিক্ষা নিয়ে দুইজনেই হতে চান চিকিৎসক।যমজ তানিয়া ও তমা বগুড়ার আদমদীঘিতে শিক্ষক দম্পতির মেয়ে।

নওগাঁ সরকারি কলেজ থেকে এবার তারা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের দুই বোনের এমন অর্জনে প্রশংসা করছে শিক্ষক ও এলাকাবাসী। এর আগেও তারা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসি-এসএসসিতে জিপিএ-৫ পান। সোমবার দুপুরে শিক্ষক দম্পতি এ এফ এম মমতাজুর রহমান ও হাসনা বানু এই তথ্য জানান।

বাবা এ এফ এম মমতাজুর রহমান জানান, মেয়ে দুইটি জন্মের পর থেকে লেখাপড়াসহ সব কাজ একই সঙ্গে করে থাকেন। তাদের চিন্তা-ভাবনা, প্রত্যাশা ও জীবনের উদ্দেশ্যও এক। তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কাজে বেশি সময় ব্যস্ত থাকেন। মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। মেয়েদের লেখাপড়ার পেছনে সব কৃতিত্বের দাবিদার তাদের মা। এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফলে এলাকাবাসী যেমন খুশি হয়েছে, পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন শিক্ষকরা ও আমার সহকর্মীরা।

যমজ বোনের মা হাসনা বানু বলেন, ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তারা আগ্রহী ছিল। কখনোই তাদের দুইজনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। চিকিৎসক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায় তারা। তানিয়া ও তমা জানান, তাদের ভালো ফলাফলে মা-বাবার পাশাপাশি ভাই ও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তারা দুইজনেই চিকিৎসক হতে চান।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।