শাকিব

এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব : শাকিব

ঢাকাই সিনেমায় প্রায় দুই যুগ ধরে দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। গত বছর ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে মাত করেন দর্শকদের। নতুন বছরেও তার অভিনীত একাধিক বিগ বাজেটের সিনেমা রয়েছে। এসব সিনেমা দিয়েও নিজেকে প্রমাণ করতে চান এই কিংখান।

নতুন বছরের ভাবনা নিয়ে শাকিব খান বলেন, ‘গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমার আয়োজন ও মেকিংয়ে বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।’

শাকিব খান বর্তমানে ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং করেছেন শাকিব খান। এদিকে ‘তুফান’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এই নায়ক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।