প্রাক্তন ও বর্তমান দুইজনকেই খুশি করলেন নার্গিস ফাখরি

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। বড় পর্দায় খুব একটা নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। কিছুদিন আগে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানান, প্রেম করছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক উদয় চোপড়া ও বর্তমান প্রেমিক টনি বেগকে নিয়ে পার্টি করলেন নার্গিস।

নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে পার্টি করেন নার্গিস ফাখরি। তাতে যোগ দেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি। সেই পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর্সলান গনি। একটি ছবিতে দেখা যায়, নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন তার প্রেমিক টনি। তার পেছনে শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে উদয় চোপড়া। এছাড়াও আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

এর আগেও টনি বেগের সঙ্গে দেখা গেছে নার্গিস ফাখরিকে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।