চঞ্চলের প্রশংসা

অঞ্জন দত্তের কণ্ঠে চঞ্চলের প্রশংসা

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে অনেক আগেই ওপার বাংলায় দর্শকপ্রিয়তা লাভ করেছেন। এবার চঞ্চলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ওপার বাংলার গায়ক-পরিচালক অঞ্জন দত্ত।

অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের ভক্ত অঞ্জন দত্ত নিজেও। এ কারণেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেন এই গায়ক।

এ প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে।’

‘‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পর তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।’’ বলেন অঞ্জন দত্ত।

শুধু অঞ্জন দত্ত নয়, পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।