কিয়ারা আদভানি

কিয়ারার হাতে ৫১ লাখ টাকার ঘড়ি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। এখন কাজ আর সংসার নিয়েই অধিক ব্যস্ত এই অভিনেত্রী।

বলিউডের অন্য তারকাদের মতো কিয়ারা আদভানিও দারুণ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন এই অভিনেত্রী। এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে আলোচনায় উঠে এলেন ‘কবীর সিং’খ্যাত কিয়ারা।

সম্প্রতি করন জোহর সঞ্চালিত কফি উইথ করন অনুষ্ঠানে গিয়েছিলেন কিয়ারা আদভানি। এতে কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন। কিন্তু সবকিছু ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়ি।

বলিউড শাদিস ডটকম জানিয়েছে, কিয়ারা আদভানির হাতের ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ঘড়িটি নতুন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এ ঘড়ি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত বছরের ২৯ জুন মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।