শাবনূর ও আয়না

নায়িকা পলির বাসায় শাবনূর ও আয়না

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা পলি। খুব বেশি সিনেমায় তাকে দেখা না গেলেও মৌসুমী ও শাবনূর জমানায় তার নামটিও সমভাবে উচ্চারিত হতো।

‘ফায়ার’ নামে একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও ছিল।

সবশেষ তাকে দেখা গেছে রাজু চৌধুরী পরিচালিত ‘এক নাম্বার আসামি’ সিনেমায়। ক্যারিয়ারের মাঝামাঝি সময় শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘কঠিন পুরুষ’ সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল পলির। সেই থেকে এ দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব। এরমধ্যে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। প্রয়োজনে দেশে আসেন। তবে দুজনের মধ্যে যোগাযোগ ঠিকই রয়ে গেছে।

এদিকে গত বছরের শেষ দিকে দেশে আসেন শাবনূর। এসেই ঘোষণা দেন নতুন সিনেমায় অভিনয়ের। বর্তমানে সেটারই প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি পলির নিমন্ত্রণে তার বাসায় হাজির হন শাবনূর। সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়িকা আয়না (রিয়াজের সঙ্গে ‘হৃদয়ের আয়না’ সিনেমায় অভিনয় করেছেন)। দীর্ঘদিন পর প্রিয় বান্ধবীকে একান্তে পেয়ে বেশ উচ্ছ্বসিত পলি।

তিনি বলেন, ‘এটা ভীষণ সত্যি আমি সিনেমার দুনিয়ায় আসি মৌসুমী আপু ও শাবনূরের অভিনয় দেখে। তাদের অভিনয় দেখে এতই মুগ্ধ হয়েছিলাম যে, সিনেমা আমাকে খুব টানতো। তাদের অভিনয়ের প্রেমে পড়েই আমার নায়িকা হয়ে উঠা। আর সেই আমার খুব ভালো একজন বন্ধু এখন শাবনূর। দীর্ঘদিন পর শাবনূর ও আয়না আপুর সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। সব মিলিয়ে সময়টা ভালো কেটেছে।’

উল্লেখ্য, পলি বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। বুটিক ছাড়াও তার রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।