আমিরের জামাই

মধুচন্দ্রিমায় গিয়ে যা করলেন আমিরের জামাই

বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খানের বিয়ে ৩ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। বাবার শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে সংসার পেতেছেন ইরা। প্রায় দুই সপ্তাহ ধরে ম্যারাথন বিয়ে হয় তাদের। আইনি বিয়ে, উদয়পুরের ‘হোয়াইট ওয়েডিং’ শেষে মুম্বাইতে রিসেপশন। কোনো অনুষ্ঠান বাদ দেননি তারা।

ইরা-নূপুরের বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে বেশ খানিকটা আলাদা। কারণ প্রায় সবাই শরীরচর্চায় পারদর্শী। তাই তার ঝলক দেখা যায় তাদের বিয়েতে। মুম্বাইতে আইনি বিয়ের দিন শরীরচর্চার পোশাকে প্রায় আট কিলোমিটার দৌড়ে আমির-কন্যাকে বিয়ে করতে যান নূপুর। তবে বিয়ের পর্ব মিটিয়ে যুগলে পাড়ি দেন মধুচন্দ্রিমায়। বিয়েতে অভিনবত্বের ছোঁয়া ছিলই, মধুচন্দ্রিমায় বজায় রাখলেন সেই ধারা।

নূপুর-ইরা দুজনের সমুদ্র পছন্দ সে কারণেই মধুচন্দ্রিমার জন্য বালির সমুদ্র সৈকত বেছে নেন। ইন্দোনেশিয়া যাওয়ার পথে বিমানের ভিতর থেকে ছবি দেন তারা। সাজগোজ খুবই সাদামাঠা, সাধারণ পোশাক দুজনের পরনে। স্বামী নূপুরের সঙ্গে একটি সেলফি তুলে ইরা লিখেছিলেন, ‘বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইনে একসঙ্গে।’ তবে বালি থেকে খালি হাতে ফেরেননি তারা।

স্মৃতিচিহ্ন নিয়ে ফিরলেন আইরা-নূপুর। বালিতে গিয়ে দুজনেই কচ্ছপের উল্কি করান তাদের শরীরে। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইরা লেখেন, ‘আমি সারা দিন দেখছি ওদের, এক টুকরো দীপ সঙ্গে নিয়ে ফিরেছি।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।