তারকা

চা শ্রমিক রূপে ধরা দিলেন একঝাঁক তারকা

আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ছায়া বৃক্ষ’ সিনেমা। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এ পোস্টারে চা শ্রমিক রূপে ধরা দিয়েছেন চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নওশাবা, সুমিত ও ডনসহ একঝাঁক তারকা।

‘ছায়া বৃক্ষ’ সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘‘আমার ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করলাম। আগামী ১৬ ফেব্রুয়ারিতে এটি মুক্তি দিতে চাই।’’

আশাবাদ ব্যক্ত করে এ পরিচালক বলেন, ‘‘আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি ‘ছায়া বৃক্ষ’ সিনেমা। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবে বলে মনে করি। মোট কথা, দর্শক অন্যরকম একটি গল্প দেখবেন বড় পর্দায়।’’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন তানভীর আহমেদ সিডনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।