মীরা চোপড়া

বিয়ে নিয়ে মুখ খুললেন মীরা চোপড়া

কয়েক মাস আগে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিণীতির চাচাতো বোন মীরা চোপড়া। দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

গত ২০ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম জুম টিভি এক প্রতিবেদনে জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মীরা-সন্দীপ। তারপর বিয়ে নিয়ে টুঁ শব্দও করেননি মীরা। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে মীরা বলেন, ‘মার্চে আমাদের বিয়ে। এ মাসের কোনো একটি দিন বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আমরা রাজস্থানে বিয়ে করব।’ বিয়ের বিস্তারিত তথ্য সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে বলেও জানান মীরা।

পরিণীতি-প্রিয়াঙ্কার চাচাতো বোন মীরা। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে বিয়েতে নিমন্ত্রণ জানানো হবে। প্রতিশ্রুতি দেওয়া কাজ যদি তাদের হাতে না থাকে, তবে তারা বিয়েতে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন মীরা।

২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা চোপড়া। এরপর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেন মীরা। ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তারপর বেশ কটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।