জুহি চাওলা

সবচেয়ে সস্তা উপহার আমির খান দিয়েছিল : জুহি চাওলা

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এই যাত্রায় সহশিল্পী হিসেবে পেয়েছেন শাহরুখ খান, আমির খানের মতো অভিনেতাকে।

রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর চলতি সিজনে বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন জুহি চাওলা। এই পর্বে জুহির দীর্ঘ ক্যারিয়ার উদযাপন করা হয়। এ মঞ্চে সহশিল্পীদের নিয়ে মজার কিছু তথ্য জানান এই অভিনেত্রী।

এসময় সঞ্চালক ফারাহ খান জানতে চান, তারকাদের কাছ থেকে সবচেয়ে সস্তা উপহার কী পেয়েছেন? জবাবে জুহি চাওলা বলেন, ‘আপনি কি তার নাম জানতে চান? তার নাম হলো আমির খান।’

ঘটনার বর্ণনা দিয়ে জুহি চাওলা বলেন, ‘তখন আমরা কেবল তারকা হয়ে উঠছি। একবার এক জন্মদিনের বিকালে আমির আামাকে ফোন করে বাড়িতে আসতে চায়। বাড়িতে এসে আমির আমাকে শুভেচ্ছা জানায়। আমিরকে দেখে বাড়ির সবাই তো উচ্ছ্বসিত। আমির বসে ছোট একটা চকোলেটের প্যাকেট খুলে আমাকে দিয়ে বলে এটা তোমার জন্য আমার উপহার।’

আমির খান ও জুহি চাওলা একসঙ্গে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। পরবর্তীতে সেই বন্ধুত্ব আরো মজবুত হয়। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা। কিন্তু ‘ইশক’ সিনেমার শুটিংয়ে সামান্য ঝামেলা হয় দুজনের। এ কারণে সাত বছর কথা বলেননি তারা। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময়ে অভিমান ভুলে আমির খানের সঙ্গে কথা বলেন জুহি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।