পারসা ইভানা

৬ বছরের প্রেমের সম্পর্কে ছিলাম : পারসা ইভানা

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি।

এরপর কাজ করেছেন আরও বেশ কিছু নাটকে। এর মধ্যে সবশেষ ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে অভিনেত্রীর শর্ট ফিল্ম ‘দুঃখিত’ ও নাটক ‘লাভবাজ’। দুটি কাজেই দর্শক প্রশংসা পেয়েছেন তিনি।

ফলে ভালোবাসা দিবসে এই অভিনেত্রীকে মুখোমুখি হতে হয়েছিল সম্পর্কের প্রশ্নে। ব্যক্তিজীবনে ইভানার কী মনের মানুষ রয়েছে? অভিনেত্রী জানালেন, আছে। তবে সেটা তার মনে মনে।

এটা কেমন? অভিনেত্রী জানালেন, ৬ বছরের সম্পর্কে ছিলেন তিনি। এরপর ব্রেকআপের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি। তবে একজনকে মনে মনে পছন্দ করেন বর্তমানে।

পারসা ইভানা বলেন, আমি এখন বাস্তববাদী একজন মানুষ। প্রেম-ভালোবাসা করে দেখেছি, লাভ নেই। কাজটাই আমার মূল ফোকাসের জায়গা।

এই অভিনেত্রী বলেন, একসময় আমি টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কি না জানি না।

‘দুঃখিত’ শর্ট ফিল্মে পারসা ইভানার বিপরীতে ছিলেন জিয়াউল হক পলাশ। ‘লাভবাজ’-এ ইভানা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাফা কবির, সাইদুর রহমান পাভেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু। ‘দুঃখিত’ ও ‘লাভবাজ’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।