ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ, গাছে গাছে আমের মুকুল

জেলার আমের গাছগুলোতে ব্যাপক হারে আমের মুকুল ধরেছে। আমের জন্য এ জেলা তেমন বিখ্যাত না হলেও স্থানীয় জাতের ’নাক ফজলী, আম্রপালি, গোপালভোগ আম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৩-২৪ মৌসুমে ১ হাজার ৫ শ ৬০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।

এতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন। এ ছাড়াও বে-সরকারি পর্যায়ে পাঁচ শতাধিক ছোট ছোট আমের বাগানও রয়েছে। স্থানীয় জাতের মধ্যে ’নাকফজলী’ সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আম্রপালি, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়। নাকফজলী আম কিছুটা লম্বাটে আকৃতির এ আমের মধ্যে বিচি থাকে ছোট।

খেতে বেশ সু স্বাদু এবং গন্ধময় অল্প দিনের মধ্যে আমটি শেষ হয়ে যায়। নাকফজলি ছাড়াও আম্রপালি, গোপালভোগ আমের সঙ্গে নেংড়া আমের চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান জয়পুরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।