mousumi

মুখ ফিরিয়ে নিলেন মৌসুমী

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির নির্বাচনে গত কয়েক বছর ধরেই অংশ নিয়ে আসছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সর্বশেষ গত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে বিপুল ভোটে জয়লাভ করেন।

আগামী ১৯ এপ্রিল ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খবর চাউর হয় নিপুণের প্যানেলে সভাপতি হচ্ছেন মৌসুমী। এমন খবরে বিরক্ত মৌসুমীর স্বামী ওমর সানী।

নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ওমর সানী বলেন, শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুকু ভালোবাসা আমরা পেয়েছি এ নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না।

মৌসুমীর নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এ কথার কোনো ভিত্তি নেই। কারণ আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছর মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছা আমার ফ্যামিলির কারো নেই। এ ধরনের অনুরোধ আমাকে কেউ করবেন না।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।