৭ হাজার খরচে খিরা চাষে লাভ ২ লাখ টাকা

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়ার একরামুল হক ৭ হাজার খরচে খিরা চাষে লাভ ২ লাখ টাকা লাভ করেছেন। চলতি বছর পরীক্ষামূলক খিরার চাষ করে বাজিমাত করেছেন। তার দেখাদেখি অনেকেই খিরা চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন বলে তিনি জানান।

ক্ষেতের প্রতিটি গাছে প্রচুর খিরা ধরে আছে। রমজান উপলক্ষ্যে বিশেষ চাহিদা থাকায় খিরা তোলায় ব্যস্ত চাষি একরামুল। চলরি বছর এক বিঘা জমিতে চাষ করেছেন। বীজ, সার, সেচ, শ্রমিকসহ মাত্র ৭ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে তিনি ২ লাখ টাকার খিরা বিক্রি করেছেন।

একরামুল বলেন, ৩০-৪০ দিন আগে চারা লাগিয়েছিলাম। ইতোমধ্যে ফলন উঠতে শুরু করেছে। প্রথমে একদিন পরপর ২০০-৩০০ কেজি করে খিরা তুলে বিক্রি করেছি। ২ মাসে প্রায় ২ লাখ টাকার খিরা বিক্রি করেছি। বাড়তি লাভের আশায় খিরা ছাড়া সরিষা, বোরো ধান, সূর্যমুখী, টমেটো, বেগুন, তরমুজ, শিম, মটরশুটি, লাউ ও কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ হোসেন পাটোয়ারী বলেন, বর্তমানে খিরার ব্যাপক চাহিদা আছে। পাশাপাশি বাজারে ভাল দামও পাচ্ছেন চাষিরা। নতুন উদ্যোক্তাদের জন্য কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক তাকে বিভিন্ন ধরনের নতুন নতুন ফসল উৎপাদনে পরামর্শ ও সহায়তা করা হচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।