ফ্রিজে রাখা বাসি রুটি সহজেই নরম ও তুলতুলে করার নিয়ম

আগের রাতে বেঁচে যাওয়া শক্ত রুটি কি ফেলে দেন? কোন উপায়ে নরম করে তুলবেন? রুটি খেতে ভালবাসলেও বানাতে পছন্দ করেন না অনেকে। রুটি বানানো সত্যিই অনেক ঝক্কির কাজ।

বেশ অনেকটা সময়ও লাগে বানাতে। তাই অনেকেই একসঙ্গে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেন। কিন্তু সমস্যা শুরু হয় সেখানেই। আগের দিনের বাসি রুটি শক্ত হয়ে যায়। এতটাই শক্ত হয়ে যায় যে, ছেঁড়াটাই অসম্ভব হয়ে পড়ে। তবে কয়েকটি উপায় জানা থাকলে আপনার বাসি রুটিও হয়ে উঠবে নরম তুলতুলে।

১) ঈষদুষ্ণ জলে আগের দিনের রুটি ডুবিয়ে তুলে নিন। কিছু ক্ষণ রেখে দিলেই নরম হয়ে যাবে রুটি।

২) হালকা গরম জলে একটি কাপড় ভিজিয়ে নিন। আগের দিনের রুটিগুলি এ বার সেই কাপড়ে মুড়ে কিছু ক্ষণ রেখে দিন। রুটি এমনিতেই নরম হয়ে যাবে।

৩) বাসি রুটির একটু অন্য রকম স্বাদ পেতে চান। তা হলে কড়াইয়ে এক টুকরো মাখন ফেলে তাতে রুটি ভেজে নিন। এতে রুটি নরমও হবে। আবার বাসি রুটির একটি আলাদা স্বাদও পাবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।