কালো ডিম পাড়ল হাঁস, এলাকায় চাঞ্চল্য

ভোলার চরফ্যাশনে একটি দেশি হাঁস কালো ডিম পেড়েছে। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার উপজেলার জিন্নাগড় ৪ নম্বর ওয়ার্ডের মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস এই কালো ডিমটি পেড়েছে।

এদিকে কালো ডিম দেখতে বিভিন্ন এলাকা থেকে ওই বাড়িতে ভিড় করছে মানুষ। কালো রঙের ডিম দেখ অবাক এলাকাবাসী।

তাসলিমা বেগম বলেন, ‘আমার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে বাড়িতে মানুষের ভিড় জমায়।’

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানা মতে, হাঁস এ ধরনের কালো ডিম পেড়েছে এই প্রথম। জিংডিং জাতের এক প্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয় কিন্তু কোনো হাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনিনি এবং দেখিনি। ভারতীয় ব্রিডের কাদারনাথ বা কালো মাসি জাতের মুরগি কালো ডিম পারে। যার মাংসও কালো। হাঁসে কালো ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে। সাধারণত হাঁসের জরায়ুতে ডিমের খোসাটি ১৯ ঘণ্টা থাকে।’

কালো ডিমকে অস্বাভাবিক বলে মন্তব্য করে ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, আগামী দিনগুলোতেও যদি এই হাঁস কালো ডিম পাড়ে তাহলে হাঁস ও ডিম পরীক্ষাগারে পাঠাবেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।