Now

আয়নাঘরে নওশাবার সঙ্গে যা করা হয়েছিল, বেড়িয়ে এলো নতুন তথ্য

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবীতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সে সময় নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিলো। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে, অতোটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন।

কিন্তু তার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক-শারিরিক অবস্থা কি হয়েছিলো সে কথা কেউ জানেন না। কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী।

নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে। কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিলো ২০১৮ সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন।

কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিলো সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার।

তিনি কথা বলেছেন তানভীর তারেকের শো’তে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শো-এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, ‘২০১৮ তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন! অতঃপর রিহ্যাবে ৬ মাস।

নিজের মেয়েকেই চিনতে পারতো না! সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন! কোনো আপোষ করেন নি। অনেক রকম অফার এসেছে! মামলা করেছেন আগেই, যা এখনও চলমান। গল্পগুলো আসছে।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।