Noor

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন নূর, জানা গেল কারণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৯ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা। এসময় বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও তিনি প্রশংসা করেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।