Harun

এবার বিশাল বড় দু:সংবাদ পেলেন ডিবির হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের বাকি সদস্য ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।

রবিবার এসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ এ সংক্রান্ত এক চিঠিতে জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য হারুন অর রশীদ, তার স্ত্রী ও এবং তাদের পরিবারের বাকি সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব স্থগিত করা হয়েছে। এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না।

এছাড়া হারুন, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের হিসাব সংক্রান্ত তথ্য পত্র ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগও তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।