ahnaf

একগুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরল শহীদ আহনাফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিতে নিহত হন আহনাফ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১৮ আগস্ট) থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় অন্তর্বর্তী সরকার।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলের তোড়া রাখা দুটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় কলেজের শিক্ষার্থীদের মাঝে একটি টেবিলে একপাশে বসার স্থান ছিল খালি। তবে বই রাখার স্থানে রাখা হয়েছে ফুলের তোড়া। যেখানে লেখা রয়েছে, ‘শহিদ উদ্দিন আহমেদ আহনাফ’।

আন্দোলন শেষে রাজধানীর বিএফ শাহীন কলেজে আহনাফের সকল সহপাঠী ক্লাসে-পরীক্ষার টেবিলে ফিরলেও ফেরেনি আন্দোলনে নিহত বুলেটবিদ্ধ আহনাফ। আহনাফের টেবিলটা ছিল ফাঁকা। তাঁর স্মরণে বন্ধুরা সেখানে ফুল রেখেছে। আহনাফের শোকাহত বন্ধুরা তাদের প্রিয় সহপাঠীকে ভুলে যায়নি। কখনো ভুলতে পারবে না। ফুলের তোড়া রাখা ছবি দুটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিতে নিহত হয় আহনাফ।

রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল আহনাফ। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই আহনাফ সোচ্চার ছিল। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে সে একবার বাসায় ফিরেছিল। আন্দোলনে যেতে নিষেধ করলে আহনাফ তার মা আর খালার নিষেধ শোনেনি। পরবর্তীতে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিতে নিহত হয় আহনাফ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।