হাজার টাকার নোট বাতিল কিনা জানা গেল

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া সহজ নয় বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।

অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেন, চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিত ভাবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পরে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। এর মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে চার বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।