Fire

ধানমন্ডিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এসময় আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন তারা।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১০তলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।