পাহাড়ে মাহির সঙ্গে আদর আজাদের রোমান্স!

প্রেমিক মনের আকুতিকে শিরোনাম করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আগামী ৭ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি।

মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল গান। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা।

সুদীপ কুমার দীপের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ।
‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, তার বিহনে আমি যাবো গো মরে’―এমন কথায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুজনের সাবলীল রসায়ন দেখে ভালোলাগা প্রকাশ করছেন দর্শক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। গানের দৃশ্যায়ন হয় পার্বত্য অঞ্চল বান্দরবানে।

গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। যেটার মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন আদর, মাহি ও শিপন মিত্র।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সংগীত করেছেন জে কে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।