ডিএমপির ২৫ থানায় হঠাৎ নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিরা হলেন- ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানায়, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেনকে চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগে, মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায়, মু. এনামুল হাসানকে কোতোয়ালি থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুরে, মো. খায়রুল ইসলামকে শাহজালালপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায়, আবু শাহেদ খানকে গেন্ডারিয়ায়, গাজী শামীমুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায়,

মোহাম্মদ সাইফুল ইসলামকে হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরে বাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফাকে কাফরুল, মো. মাহমুদুল হাসানকে শাহ আলী থানায়, ইলিয়াস হোসেনকে ডেমরা থানায়, ফয়সাল আহমেদকে ওয়ারী, মো. মাহমুদুর রহমানকে কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদ ভাষানটেক, মো. মহিউল ইসলাম মতিঝিল, আলী ইফতেখার হাসান মোহাম্মদপুরে এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।