BNP

আলোচনা ফলপ্রসূ, খুব দ্রুত নির্বাচন হবে

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়ে সরকারই নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো তারিখ চাওয়া হয়েছে কী না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘না. . আমরা কোনো তারিখ বলিনি। উনারাই (অন্তর্বর্তীকালীন সরকার) তো তারিখ বলবেন।’

দেড় ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুতই একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একইসঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারও করবেন।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।