গোপালগঞ্জ থেকে সরকারী চাকুরি পেয়েছেন কতজন? জানা গেল

দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করেন আনসার সদস্যরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেন তারা। এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই ২৯ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গতকাল বুধবার (২৮ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন আবদুল মোতালেব।

আনসারের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জ জেলা থেকে ২৯ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয়। প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে। তাই বেশি নিয়োগের সুযোগ নেই।

গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা এক হাজার ৩০০। ছাড়া আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়েও কথা বলেন তিনি। বলেন, দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করে। আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরাগতের প্রবেশের প্রমাণ পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকা পড়েন। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

পরে এ ঘটনায় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।