BNP

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কারের পর ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের মামলা করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সোমবার রাতে ভালুকা থানায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ এজাহার দায়ের করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়কসহ দলের প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে গত রবিবার বাচ্চুকে বহিষ্কার করে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সব অপকর্মের সাথে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নেতাকর্মীদের৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।