Job

অন্তর্বর্তী সরকার আসার পর প্রথমবার সরকারী চাকুরীজীবিদের জন্য বিশাল সুখবর

এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরি কর্মচারীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা।

১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রবিউল আউয়ালের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।