Police

পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা তারা ভুল করেছেন, আর কখনো এমন করবেন না এমন সব কথা বলে হাতে পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে। এতে মানবিকতার পরিচয় দিয়ে তিনি শিক্ষার্থীদের ভুলের জন্য ক্ষমা করে দেন।

তিনি বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। তাই বলে সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোটবড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।’

এর আগে সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষর্থী দলবেঁধে এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দুপক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একটি পক্ষ নিয়ে থানায় এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।