বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। নিহতরা হলেন- মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০)। তারা সম্পর্কে আপন দুই ভাই। এ ঘটনায় অপর এক ভাই ওহিদুর খান (৩৮)-এর পা কেটে ফেলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর শেখ (দুই ভাই) মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ খানের পক্ষের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ সময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের ওহিদুর খানসহ ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নেয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।