ব্যাংকে ৩০০ টাকা তুলতে এসে বৃদ্ধার কাণ্ড

এক বৃদ্ধা ব্যাংক কাউন্টারে ৩০০ টাকার একটি চেক এগিয়ে দেন, তখন ওপাসে বসা ব্যাংকের মহিলা কর্মী সেই চেক দেখে বিরক্তসহ বলেন,

‘পাঁচহাজার টাকার কম টাকা তুলতে হলে আপনাকে এ.টি.এম. থেকে নিতে হবে।’

এই শুনে বৃদ্ধা প্রশ্ন করেন, ‘কেন..?’

মহিলা তখন ভুরু কুঁচকে আরো বিরক্ত হয়ে ঝাঁঝালো গলায় বলেন, “এ গুলো নিয়ম। বৃদ্ধা
খানিক চুপ করে থাকেন…..

তারপরেই উনি চেকটি আবার কাউন্টারে দিয়ে জিজ্ঞেস করেন, ”এই ব্যাংকের একাউন্টে
আমার যত টাকা আছে সমস্ত টাকা তুলে আমায় এক্ষুণি দিয়ে দেন….

আমি আরেকটা চেক দিচ্ছি …..”

এই কথা শুনে ব্যাংকের মহিলা একটু থতমত খেয়ে বৃদ্ধার একাউন্ট চেক করে আরো বিস্মিত !

মাথা নেড়ে নেড়ে কাউন্টারের কাঁচের সাথে মুখ সাঁটিয়ে, ফিসফিস করে সে বৃদ্ধাকে বলে,
“আপনার একাউন্টে ৭৫ লক্ষ টাকা !! মাফ করবেন, আমাদের ব্যাংকে এই মুহূর্তে দেবার মতো
এত টাকা নেই। ”

বৃদ্ধা তিন লক্ষ টাকার অন্য একটি চেক কেটে কাউন্টারের মহিলাটিকে দিলো।  মহিলা তাড়াতাড়ি চেকের বদলে তিন লক্ষ ক্যাশ টাকা অতীব শ্রদ্ধার সাথে বৃদ্ধার হাতে তুলে দেয়।

বৃদ্ধা তিন লক্ষ টাকা থেকে ৩০০ টাকা নিজের ব্যাগে ভরে বাদবাকি দু লক্ষ নিরানব্বই হাজার সাতশ টাকা মহিলাকে ফেরত দিয়ে বলেন, “দয়া করে এই টাকা আমার একাউন্টে আবার জমা করে দিন…..”

ব্যাংকার মহিলা তখন নির্বাক হয়ে বৃদ্ধার কথামতো টাকা বুঝে নিলো…..

(ফেসবুক থেকে নেয়া)


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।