শাকিবের বাসায় অপু বিশ্বাস, লিখলেন সুখী পরিবার

শাকিব খানপুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ছিল মঙ্গলবার। ৬ বছর পূর্ণ হল জয়ের। ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জয়কে উদ্দেশ্য করে শাকিব লিখেছেন, ‘একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা শো অফ করে না, দেখিয়ে দেয়।’

জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর অনেক ঘটনারই সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর সেই পালে নতুন করে হাওয়া দিলেন নায়িকা শবনম বুবলী। বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখলেন,‘আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা।’

বুবলীর এমন স্ট্যাটাস নিয়ে দিনভর চলে আলোচনা। পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন বুবলী। বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।’

দিনভর এ ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মোড় ঘুরিয়ে দেন অপু বিশ্বাস। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন ফেসবুকে। ক্যাপশনে লিখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায়, জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

খোঁজ করে জানা গেছে, শাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজনে সন্তানের এবারের জন্মদিন উদযাপন করেন তারা। এ সময় শাকিবের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।