মেয়েদের হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার অনুরোধ

বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় আইফোন ১৬ ও অ্যাপলের নতুন সকল পণ্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া সরকার।

সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইকোনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আইনে দেশটিতে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবায় ব্যয় করতে হবে। সেই হিসেবে দেশটিতে মোট ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় অ্যাপল একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান করারও প্রতিশ্রুতি দিয়েছিল বহুজাতিক কোম্পানিটি। তবে সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল।

ইন্দোনেশিয়া সরকার বলছে, অ্যাপল মাত্র ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে কোম্পানিটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আইফোন ১৬, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর মতো এই কোম্পানির সকল নতুন পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় থেকে আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। ফলে কেউ নতুন আইফোন ব্যবহার করতে পারবে না। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। যদিও এরই মধ্যে প্রায় ৯ হাজার আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।