ঢালিউড তারকা অপু বিশ্বাসকে বিয়ে দিয়ে দিলেন তানজিল জনি নামের এক তরুণ! যে তারকাকে আগে বড়পর্দায় বউ সাজতে দেখা যেত, তিনি এখন মানুষের হাতে হাতে থাকা ফোনের পর্দায় চলে এসেছেন। তাকে এখন বউ সাজতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। কিন্তু অপুকে বিয়ে দিলেন কে এই তরুণ?
বিনোদন অঙ্গনের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি। তিনিই ফেসবুকে জানিয়েছেন অপু বিশ্বাসকে বিয়ে করিয়ে দেওয়ার কথা। বেশ কিছু ছবি, ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন, এটি বিয়ের ফটোশুট। তবে ওই ভিডিওতে বারবার তিনি বলছিলেন, নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। ক্যাপশনেও লিখেছেন, বিবাহ অভিযান অপু বিশ্বাস? অপু বিশ্বাসের বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের।
কদিন আগেও শোনা যেত, আবার বিয়ে করছেন অপু বিশ্বাস। কিছুদিন হলো, সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢালিউড কুইন নামে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে।
সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি। প্রায়ই শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে তার সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা লাল শাড়িতে।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
