চল আমরা যেমন করে নাচতাম তেমন করে ছবি তুলি: প্রসেনজিৎ

সম্প্রতি ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই এর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বেশ কয়েকজন তারকা শিল্পী গিয়েছিলেন কলকাতায়। প্রসেনজিৎ তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ছিলেন ঢাকার তারকাদের। তাদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকিসহ আরও অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তারকারা প্রসেনজিতের সঙ্গে দারুণ মুহুর্ত কাটানোর কথা জানিয়েছেন। জানালেন চঞ্চল চৌধুরীও। প্রসেন জিতের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরোনো। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ সিনেমা এক সঙ্গে অভিনয় করেছেন তারা। তখন থেকেই তাদের নিয়মিত যোগাযোগ।

সোমবার চঞ্চল চৌধু প্রসেনজিতের সঙ্গে তার বাড়িতে কাটানো মুহূর্তের একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেন,“সবার সংগে ছবি তোলা শেষে আমাকে বললেন ‘চল বাবু… মনের মানুষ এ আমরা যেমন করে গানের সাথে নাচতাম, সেরকম একটা ছবি তুলি’!ইনিই বুম্বাদা…!”

এদিকে বুম্বাদার বাড়িতে ডিনারের আমন্ত্রণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। প্রসেনজিতের ঘরের বেশকিছু মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)।’

বিজরী লিখেন, বুম্বাদার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য। চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়ীতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেয়ার জন্য।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।