একসঙ্গে নেই শাকিব-বুবলী, হচ্ছে বিচ্ছেদ!

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তাঁরা।

শাকিব খান দুদিন আগে তাঁর প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগে থেকেই এই এই দম্পতির ‘ আলাদা ’ থাকছেন, এখন তাদের সম্পর্ক বিচ্ছেদের পথে দাবি সূত্রগুলোর।

যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির প্রমাণ পাননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনম বুবলীর মন্তব্যও গ্রহণ করতে পারেনি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।