নিজের মুখে সবাইকে সুখবর জানালেন পূজা চেরি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি সময়ে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন তিনি। প্রায় পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্যোশাল মিডিয়ায় নিজের উপস্থিতির জানান দিলেন নায়িকা।

রবিবার (২ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় ফেসবুকে নিজের চারটি ছবি পোস্ট করেন পূজা। তার পরনে সাদা গাউন, মাথায় ফুলের ক্রাউন। প্রকৃতির মাঝে পেছন থেকে তোলা পূজার ছবিগুলো অন্তর্জালে শুভ্রতা ছড়াচ্ছে। এই নায়িকার লুক বরাবরই নেটিজেনদের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঠিক এর কিছুক্ষণ পরেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে যুক্তরাষ্টের ভিসার তিনটা ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি’। ছবিতে দেখা যায় পূজার মাও পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা।
পূজা
এর আগে জানা যায় দীর্ঘদিন ধরেই দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভিসা পেয়েছেন ‘গলুই’ ছবির এই নায়িকা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।