নানা নাটকীয়তার পর সন্তানের কথা স্বীকার করেছেন শাকিব খান ও বুবলী। তাদের সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উভয়ই সন্তানের কথা স্বীকার করেছেন। দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে সংক্রান্ত অন্য কোনো তথ্য দেননি তারা।
এদিকে শাকিব-বুবলীর মধ্যকার বিষয়টি নিয়ে সোশ্যালে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ। তাদের মধ্যে কেউ বিষয়টি নেতিবাচক দেখছেন, আবার কেউ ইতিবাচক হিসেবে দেখছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারকারাও।
শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার খবরে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেছেন, অনেক আগে থেকেই বাচ্চা হওয়ার খবরটি শুনে আসছি। বিষয়টি নিয়ে একধরনের বিশ্বাস–অবিশ্বাসের মধ্যে ছিলাম। এখন সত্যটা প্রকাশ পেয়েছে। কিন্তু আরও আগেই খবরটি সুন্দর মতো প্রকাশ হলে তো কোনো দোষের ছিল না। বাচ্চা তো বাচ্চাই। সৃষ্টিকর্তার আশীর্বাদ এটি। শুরুতেই জানিয়ে দিলে বিষয়টি আরও দৃষ্টিনন্দন হতো।’
একটি সংবাদমাধ্যমকে মিম আরও বলেন, বাচ্চার মতো এত সুন্দর, পবিত্র বিষয়ের সঙ্গে অন্য কিছুরই মেলানো যায় না। ফাইনালি জানতে পারলাম, দেখলাম। আমরা খুশি। বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, কিউট হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে, শাকিব ভাইয়ের দ্বিতীয়বার ভুল করা ঠিক হয়নি।
দীর্ঘদিন প্রেমের পর অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু।
বহু নাটকীয়তা শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয়।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
