জমি ছাড়াই বাড়ির ছাদে চাষ করুন লাল শাক, জেনে নিন সহজ পদ্ধতি

বর্তমানে বেশিরভাগ মানুষের বাড়ি ছাড়া আলাদা কোন জমি নেই। কিন্তু নিজের বাড়িতেই শাকসবজি, ফলিয়ে খেতে সকলেরই ভালো লাগে। সেই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারেন। এবার টবে চাষ করুন লাল শাক (টব না থাকলে বাড়িতে অব্যবহৃত বালতিতেও এই চাষ করতে পারবেন)। বাড়িতে চাষ করতে পারলে যে কোন রকম রাসায়নিক সারমুক্ত শাক আপনারা খেতে পারবেন যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সঠিক পদ্ধতিতে চাষ করতে পারলে খুব দ্রুত নিজের হাতে চাষ করা লাল শাক (Red spinach) খেতে পাবেন। ১৫ দিনের মধ্যেই সেই শাক খাবার উপযুক্ত হয়ে উঠবে। জেনে নিন কিভাবে চাষ করবেন-

এই পদ্ধতিতে চাষ করার সময় টবে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার মত ব্যবস্থা করে রাখবেন। অপ্রয়োজনীয় জল টবের মধ্যে থেকে গেলে গাছ নষ্ট হয়ে যাবে।

এরপর একটি টবে পাঁচ ভাগ মাটি এবং একভাগ বালি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সার হিসেবে যেকোনো জৈব সার ব্যবহার করতে পারেন (এছাড়া আপনারা চাইলে মাটিতে কোকোপিট কিংবা কাঠের গুঁড়ো মেশাতে পারেন)।
তার মধ্যে লাল শাকের বীজ ছড়িয়ে দিতে হবে।

এবার ওই বীজের উপর দিয়ে খুব অল্প পরিমানে কিছুটা মাটি ছড়িয়ে দিন। খুব বেশি মাটি দিলে চারা বেরোনোর সময় সমস্যা দেখা দিতে পারে। এবার মাটির উপর দিয়ে জল স্প্রে করে দিন। স্প্রে করার মতো কোনো বোতল না থাকলে হাতের সাহায্যে অল্প অল্প করে জল ছিটিয়ে দেবেন। যেখানে বেশি রোদ পড়ে, তেমন জায়গায় টব রাখবেন তাহলে তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।