BNP

বিএনপির সাবেক এমপি আর নেই!

সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বিকেল সাড়ে ৩টায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। রোববার তিনি হাসপাতালে মারা গেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।