পূজার ছুটি কাটাতে কলকাতায় গেলেন জয়া আহসান

বাংলাদেশের জয়া আহসানের কলকাতায় জয়জয়কার। বেশ কয়েকবছর ধরেই সেখানে তিনি সাফল্যের সঙ্গে কাজ করছেন। জনপ্রিয়তা যেমন পেয়েছেন, অর্জন করেছেন বহু পুরস্কারও।

বেশ কয়েক বছর যাবত পূজায় কলকাতাতেই অবস্থান করছেন তিনি। এ বছরও তাই। পূজার ছুটি কাটাতে সম্প্রতি কলকাতায় গিয়েছেন নায়িকা। সেখানে দারুণ সময় কাটাচ্ছেন।

দেশের একটি সংবাদমাধ্যমকে জয়া বলেন, ভীষণ সুন্দরভাবে পূজার ছুটি উপভোগ করছি। অনেক আনন্দ করছি। অনেক মজা করছি। হইচই করছি। শুধু পূজার ছুটি কাটাতেই এবার কলকাতায় এসেছি। আর ছুটি মানেই তো তা উপভোগ করা। সেটাই করছি।

তিনি বলেন, কলকাতায় প্রতিদিন পূজার নিমন্ত্রণ পাচ্ছি। এখানে আমার অনেক প্রিয়জন। অনেক বন্ধু এখানে। অভিনয়ের সুবাদে এখানে অনেকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তারা আমাকে নিমন্ত্রণ করছেন। আমিও যাচ্ছি। নানারকম খাবার খাচ্ছি। এই সময়টায় এখানে অন্যরকম সুন্দর পরিবেশ বিরাজ করছে।

শুধু তাই নয়, এই সময়টায় উপহারও পাচ্ছেন জয়া। বলেন, প্রিয়জনদের কাছ থেকে পূজার উপহার পেয়ে সত্যি ভালো লাগছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, কলকাতার মানুষ আমাকে অনেক আপন মনে করেন। খুবই ভালো চোখে দেখেন। তারা তো বলেন—আমি তাদেরই একজন। এই যে আপন করে নেওয়া, নিজেদের মানুষ ভাবা—এটা বড় মনের পরিচয়। এতে করে আমারও মনটা আনন্দে ভরে যায়। শিল্পীজীবনে এটা অনেক বড় প্রাপ্তি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।