Job

শবে মেরাজ উপলক্ষে চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি

শবে মেরাজ উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পেতে যাচ্ছে চাকরিজীবীরা। দেশটিতে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েতে সিভিল সার্ভিস কমিশন।

যদিও শবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পড়ে। কিন্তু কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে বৃহস্পতিবার দিনটিতে এটি পুনঃনির্ধারণ করেছে।

এই সময়ে সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ২ ফেব্রুয়ারি রবিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া, জরুরি সেবা প্রদানকারীরা প্রয়োজন অনুসারে তাদের ছুটির সময়সূচী সমন্বয় করবে।

সূত্র: গালফ নিউজ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।