হাদিয়া পেলেন কুরআন শরীফ, রাজকীয় বিদায় দিলেন কনস্টেবলকে

দীর্ঘ ২৫ বছর চাকরি জীবনের শেষ কর্ম দিবসে খন্দকার মো. শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায়ের আয়োজন করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। এই পুলিশ সদস্যের বিদায়ের আয়োজনে পুলিশের অন্যান্য সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ লক্ষ করা ‍যায়।

সোমবার পাংশা মডেল থানায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী কনস্টেবল খন্দকার মো. শরিফুল ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় তিনি বর্তমানে মাছপাড়া ইউনিয়নে বসবাস করছেন। বিদায়ী পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান ও পবিত্র কুরআন শরীফ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। পরে অফিসার ইনর্চাজ এর সুজজিত গাড়ীতে তার বাড়ীতে পৌছে দিয়ে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের ইন্সপেক্টর জাকির হোসেন, এসআই মো. মিজানুর রহমান, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সহ থানার অন্যান্য সদস্যবৃন্দ।

চাকরি থেকে বিদায় নেওয়া পুলিশ সদস্য খন্দকার মো. শরিফুল ইসলাম বলেন, চাকরি জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ পাওয়া। জীবনের ২৫ বছর দেশের নানা জায়গায় চাকরি করেছি। বিদায় বেলায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।