শাকিবের বিয়ের কাবিননামাটা দেখতে চায় না কেন: ডিপজল

শাকিব-বুবলীনামা নিয়ে ব্যস্ত চলচ্চিত্রপাড়া। গত ২৭ সেপ্টেম্বর ফেসবুকে বুবলী ছবি প্রকাশ করলে দেশজুড়ে হইচই পড়ে যায়।

শাকিব-বুবলীর সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে আসার পর থেকেই চলছে নানা জল্পনা, নানা প্রশ্ন। শাকিব ও বুবলী কবে বিয়ে করলেন? কোথায় করলেন? আড়াই বছর আগের ঘটনা এতোদিন ধরে কি কেউ জানতেন না সে প্রশ্নও ওঠে।

এবার শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন ঢাকাই ছবির জনপ্রিয় খলঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এ তারকার মতে, শাকিবের একাধিক বিয়েতে সমস্যা নেই। কিন্তু সত্যি তিনি বিয়ে করেছেন কি না তার কাবিননামা যাচাই করা উচিত। এ নিয়ে আর লোক না হাসিয়ে একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই অভিনেতা।

বুবলীর সঙ্গেও নাকি শাকিবের ছাড়াছাড়ি হয়ে গেছে। এমন গুঞ্জন চলছে।

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এক পর্যায়ে এ আহ্বান জানান এই অভিনেতা।

‘কঠিন বাস্তব’ সিনেমার এই অভিনেতা বলেন, ‘ওই যে কে যেন বলল শুনলাম, এক হুজুরকে ধরল, কি নাম আমি জানি না। উনারে জিজ্ঞেস করা হলো, আপনি যে বিয়ে করেছেন সার্টিফিকেট (কাবিননামা) কই। হুজুর দেখাইতে পারল না। এরপর হুজুরকে কী করল! তো আমি বলি ওর (শাকিব) কাবিননামাটা চায় না কেন? অপু বিশ্বাস, বুবলী আর কে কে বিয়ে করেছে, সেসব কাবিননামা যোগাড় করলেই তো হয়। এসব নিয়ে মাখামাখি না করে (সুন্দর) পরিবেশটা সৃষ্টি করাটা ভালো মনে করি।’

শাকিবের উদ্দেশ্যে ডিপজল বলেন, ‘ছাড়াছাড়ির কথা আমি বলব না। যেহেতু বিয়ে করেছ, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ কর, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।’

শাকিব-বুবলী প্রসঙ্গর রেস ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় হালের চিত্রনায়িকা পূজা চেরি। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু বলার নেই। তিনি মনে করেন শাকিব থিক্কারজনক কাজ করছেন। এ থেকে তার বিরত থাকা উচিত। যা তামাশা দেখছি তা ঠিক না। বাচ্চা হলে বিদায় করে দিচ্ছে। বাংলাদেশের আইন অনেক শক্ত। একটু নাড়া দিলেই সব ঠিক হয়ে যেত।

শাকিব তার কর্মকাণ্ডের সমাধান না করলে এ নায়ককে নিজের কোনো ছবিতে নেবেন না বলে জানান ডিপজল।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।