শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির খবরে যা বললেন পূজা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম সিনেপাড়া। বলা হচ্ছে, গলুই’ সিনেমায় একসঙ্গে কাজের সুত্র ধরেই সম্পর্কে জড়িয়েছেন তারা। এরই মধ্যে পূজার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির খবর সেই গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলেছে। বিষয়টি নিয়ে মোটেও খুশি নন এই নায়িকা।

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তিনি। কিছুটা অভিমান ও ক্ষোভ মিশ্রিত সুরে গণমাধ্যমকে এই নায়িকা জানান, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’

সত্যি সত্যি কি শাকিবের সঙ্গে প্রেম চলছে? এবার কিছুটা কূটনৈতিক ভাষায় জবাব দিলেন পূজা, ‘মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।’

এদিকে নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতে নাকি পূজার সাথে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

শাকিব খানের বাসায় বুবলীর সঙ্গে আপনার হাতাহাতি হয়েছে এমন প্রশ্নের জবাবে পূজা চেরি একটি জাতীয় দৈনিক পত্রিকাকে বলেছেন, আমিও এটি শুনেছি। শুনে অবাক হয়েছি। এটা কীভাবে কী হলো, কোথা থেকে এই খবর বের হলো, আমি জানি না। চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুই দিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই-হ্যালো হয়েছে, এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাবো। ব্যাপারটা এতো বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটা বিশ্বাস করছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।