পাহাড় থেকে সমুদ্রে আদর-মাহি রোমান্স

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তার সঙ্গে জুটি বেধেছেন নতুন প্রজন্মের অভিনেতা আদর আজাদ। সিনেমা ‘যাও পাখি বলো তারে’তে দেখা যাবে দু’জনকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমাটি।
এই সিনেমার রোমান্টিক গান ‘এতো আলো’। গানের দৃশ্যায়নে উঠে এসেছে মাহিয়া মাহি ও আদর আজাদের রোমান্স। গানের দৃশ্যায়ন হয় কক্সবাজারে।

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শুক্রবার (০৭ অক্টোবর)। বর্তমানে পুরোদমে চলছে প্রচারণা।

এরই অংশ হিসেবে রোববার (০২ অক্টোবর) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো সিনেমাটির

জানা যায়, ‘এতো আলো’ গানের কথা লিখেছেন এ মিজান। তার শ্রুতিমধুর কথায় গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক বেলাল গান। মিউজিক অ্যারেঞ্জ করেছেন শোভন রয়।

এর আগে ২২ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে সিনেমাটির টাইটেল গান। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ।

তার আগে গেলো ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। সেখানে মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন আদর, মাহি ও শিপন মিত্র।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।